সব দল ছেড়ে মানুষ এখন জামায়াতের দিকে ঝুঁকছে: এটিএম মাছুম
অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে দেশের সাধারণ মানুষ এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুসংগঠিত ও ইনসাফভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকছে বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এক সুধী সমাবেশ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা এটিএম মাছুম বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত, নীতিবান ও ইনসাফভিত্তিক বিকল্প শক্তিকে খুঁজছে। জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে জুলুম-নির্যাতন সহ্য করেও যেভাবে জনগণের ভোটাধিকার ও অধিকারের লড়াইয়ে অবিচল ছিল, তাতেই মানুষের আস্থা তৈরি হয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই পরিবর্তনের জন্য জামায়াতের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই 'দিন আনে দিন খায়': জামায়াত আমির
৩ ঘন্টা আগে
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক
৩ ঘন্টা আগে
এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ: রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান
৩ ঘন্টা আগে
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডবের দুই দশক, অবিলম্বে বিচারের দাবি জামায়াতের
১
৩
৪
৫
১