মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি আবদুল কদ্দুসকে গ্রেপ্তারের জন্য পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালায়। পরে আদালতের পরোয়ানা প্রত্যাহারের বিষয়টি জানতে পেরে আসামি না নিয়ে ফেরার পথে পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের ওপর চড়াও হন এবং হামলা চালান। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০
৬ ঘন্টা আগে
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
১ দিন আগে
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭: এইচআরএসএস
১ দিন আগে
তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি
৫
৯
৩
৬