সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে কনস্যুলেটের চিঠিতে কী আছে
সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে দেশটির কর্তৃপক্ষ কোনো পূর্বানুমতি বা আনুষ্ঠানিক তথ্য জানায়নি বলে জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতির মাধ্যমে বিষয়টি জানতে পেরে মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, সৌদির মক্কা অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার নামের ওই দুই বাংলাদেশি আল মাজাল নামের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তথ্যপ্রযুক্তিসংক্রান্ত অপরাধ ও ব্যভিচারের অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল। তবে সৌদিতে এ ধরনের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের নজির এর আগে ছিল না। ঘটনার বিস্তারিত জানতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি
৬ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর জাপান সফর থেকে বাংলাদেশ কী পেতে পারে
৬ ঘন্টা আগে
চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের যে বার্তা দিয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২ দিন আগে
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী
৫
৯
৩
৬