সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক
সাতক্ষীরার কলারোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে শতধিক অনুসারীসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে কলারোয়ার স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত যোগদান অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি এই দলে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে ফারুক হোসেন জানান, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর সুসংগঠিত ভূমিকা দেখে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জামায়াত নেতৃবৃন্দ তাঁকে এবং তাঁর সমর্থকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন গতিতে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় প্রকাশ করেন।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই 'দিন আনে দিন খায়': জামায়াত আমির
৩ ঘন্টা আগে
সব দল ছেড়ে মানুষ এখন জামায়াতের দিকে ঝুঁকছে: এটিএম মাছুম
৩ ঘন্টা আগে
এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ: রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান
৩ ঘন্টা আগে
লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডবের দুই দশক, অবিলম্বে বিচারের দাবি জামায়াতের
১
৩
৪
৫
১