সেই গুমটিঘর এলাকায় আবার পুলিশের মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৮
রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং-সংলগ্ন আলোচিত ‘গুমটিঘর’ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সংঘাতে জড়িত থাকার অভিযোগে এক শিশুকে আইনের আওতায় নেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) এই অভিযান পরিচালিত হয়।
এর আগে সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং পরবর্তীতে তাঁর পদত্যাগের ঘটনার পর থেকে এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ দফায় দফায় অভিযান পরিচালনা করে আসছে।
অনুরূপ সংবাদ
৭