যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির সাইবার পুলিশ ইউনিট জানিয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়ার পরই রাজৈর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয় এবং তাকে ঢাকায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
৭ ঘন্টা আগে
ঘাস কাটা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০
১ দিন আগে
৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭: এইচআরএসএস
১ দিন আগে
তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি
৫
৯
৩
৭
৯