রিকশাচালক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডায় রিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় দুদিনের রিমান্ড শেষে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে ওই রিকশাচালক নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের সঙ্গে দীপু মনিকেও আসামি করা হয়েছিল।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
মাত্র ৩০ সেকেন্ড মিছিল করেই উধাও ছাত্রলীগের নেতাকর্মীরা
৩ ঘন্টা আগে
এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ
৩ ঘন্টা আগে
পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
১৬ ঘন্টা আগে
'শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন' মাইকিংয়ের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ দুজন আটক
১
৩
৪
৫
১