৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭: এইচআরএসএস
চলতি বছরের প্রথম ৯ মাসে দেশে রাজনৈতিক সহিংসতার ১ হাজার ১৩টি ঘটনায় ৭৩ জন এবং মব সহিংসতা বা গণপিটুনির ৩৯৮টি ঘটনায় ১৮৭ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক সহিংসতার বড় একটি অংশ জুড়ে রয়েছে বিভিন্ন দলের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষ।
প্রতিবেদনে আরও জানানো হয়, আলোচ্য সময়ে নারী ও শিশু নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, কারাগারে বন্দিমৃত্যু এবং সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের বহু ঘটনা ঘটেছে। মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিয়েছে সংগঠনটি।
৩
৪
৫
৩
৫
৬