সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ ও নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী ও ট্রানজিট রুটের মোট ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এতে প্রায় ২২ হাজার যাত্রী চরম ভোগান্তির মুখে পড়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বেবিচকের তথ্য অনুযায়ী, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে গত ১১ অক্টোবর থেকে ঢাকা-সৌদি আরব রুটের ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে বিভিন্ন বিমানসংস্থা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটের যাত্রীদের নিয়মিত আপডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
২ ঘন্টা আগে
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে: সিপিবি
২ ঘন্টা আগে
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হওয়ায় বই ছাপানোর কাজ বন্ধের নির্দেশ
১ দিন আগে
ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে
১ দিন আগে
সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বন্দী, দুজনের মৃত্যুদণ্ডে রায়ের অনুলিপি চায় সরকার
১
৩
৪
৫
১