৩০০ সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াত আজ বাংলাদেশের ঘরে ঘরে: বিরোধীদলীয় নেতা
মাত্র ৩০০ সদস্য নিয়ে যাত্রা শুরু করা জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী নীতি ও আদর্শে অটল থেকে কখনো ইসলাম বা মানবতাবিরোধী সিদ্ধান্ত নেয়নি বলেই সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেছে। চব্বিশ-পরবর্তী সময়ে জামায়াতের বিরুদ্ধে নানা চক্রান্ত ও অপপ্রচার চালানো হলেও জনগণ তা প্রত্যাখ্যান করেছে। জামায়াত কেবল ক্ষমতার জন্য নয়, বরং দেশে ইনসাফ, ন্যায়বিচার ও শান্তির রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী মূল্যবোধের ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে।
অনুরূপ সংবাদ
২ দিন আগে
চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৭০ শতাংশই 'দিন আনে দিন খায়': জামায়াত আমির
২ দিন আগে
সব দল ছেড়ে মানুষ এখন জামায়াতের দিকে ঝুঁকছে: এটিএম মাছুম
২ দিন আগে
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক চেয়ারম্যান প্রার্থী ফারুক
২ দিন আগে
এই দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ: রুকন সম্মেলনে ডা. শফিকুর রহমান
৭