পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একাধিক মামলার আসামি ও নিষিদ্ধঘোষিত উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম সাধারণ সম্পাদককে পুলিশ আটকের পর স্থানীয় বিএনপি, ছাত্রদল এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতার যোগসাজশে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সরিষা ইউনিয়নে একটি ফুটবল খেলার মাঠের কাছে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ছাত্রলীগ নেতা রিয়াজুল আলম ওরফে শাহীনকে আটক করলেও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বাধার মুখে ও ধস্তাধস্তির একপর্যায়ে তিনি পালিয়ে যান। পুলিশ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অভিযুক্ত স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
মাত্র ৩০ সেকেন্ড মিছিল করেই উধাও ছাত্রলীগের নেতাকর্মীরা
৩ ঘন্টা আগে
এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ
৩ ঘন্টা আগে
রিকশাচালক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
১৬ ঘন্টা আগে
'শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন' মাইকিংয়ের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ দুজন আটক
১
৩
৪
৫
১