এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ
যুক্তরাজ্যের লন্ডনে রিজেন্টস পার্কের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ‘রনি’র মালিকানাধীন দেড় কোটি পাউন্ড মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির হাইকোর্ট। অর্থ পাচার ও দুর্নীতির মাধ্যমে এই সম্পদ অর্জিত হয়েছে সন্দেহে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে কেনা ওই ফ্ল্যাটটির অর্থের উৎস এবং এর মালিকানা গোপনের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন আনিসুজ্জামান চৌধুরী। এর আগে গত বছরের জুনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সাড়ে ১৮ কোটি পাউন্ডের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছিল এনসিএ। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে এই তদন্ত চলছে।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
মাত্র ৩০ সেকেন্ড মিছিল করেই উধাও ছাত্রলীগের নেতাকর্মীরা
৩ ঘন্টা আগে
পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
৩ ঘন্টা আগে
রিকশাচালক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
১৬ ঘন্টা আগে
'শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন' মাইকিংয়ের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ দুজন আটক
১
৩
৪
৫
১