ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে সংগঠনের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কসবা পৌর সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের স্থানীয় রাজনৈতিক কোন্দল ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। পরে স্বাধীনতা চত্বর ও এর আশপাশে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়ায় কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অনুরূপ সংবাদ
২ সপ্তাহ আগে
চট্টগ্রামে আহ্বায়কের বাসায় হামলা-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গ্রেপ্তার
৩ সপ্তাহ আগে
বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির
৪ সপ্তাহ আগে
পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
৪ সপ্তাহ আগে
ক্যাম্পাসের সহশিক্ষা সংগঠনগুলো গুপ্ত দলের আখড়া: ছাত্রদল সভাপতি
৩
৬
৭
৯