‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির
দীর্ঘ ২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিবর্তন এসেছে। দলটির নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। এর আগে গত জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত”—এমন বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। আগামী দুই বছরের জন্য জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পাওয়া এ আর হাফিজ উল্লাহ এর আগে জেলা সেক্রেটারির দায়িত্বে ছিলেন। নির্বাচনের সময় ধর্মীয় অনুভূতি ব্যবহারের অভিযোগে তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, যা নিয়ে পরবর্তীতে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে।
অনুরূপ সংবাদ
৪ ঘন্টা আগে
শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান
৪ ঘন্টা আগে
শ্রমিকদের মজুরি নির্ধারণ করে জানুয়ারি থেকে কার্যকরসহ ১৫ দাবি জামায়াতের
১ দিন আগে
বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
২ দিন আগে
জনগণের রায়কে অপমান করলে করুণ পরিণতি ভোগ করতে হবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
৩
৬
৭
৯