খুলনায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
খুলনার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। নিহত তরিকুল ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় চরম শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার একটি চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরা୍তে পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি চা খাওয়ার সময় তরিকুলের মাথায় গুলি করে পালিয়ে যায়। নিহত তরিকুলের বাবা আক্ষেপ করে গণমাধ্যমকে জানান, রাজনীতিই তাঁর সবকিছু কেড়ে নিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে জোরেশোরে অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের প্রথম ১০ মাসেই খুলনা মহানগর ও জেলায় মোট ৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
মাদকসেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাদণ্ডপ্রাপ্ত, দল থেকেও বহিষ্কার
১ দিন আগে
এমপিকে নিয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতির বিতর্কিত মন্তব্য, ভিডিও ভাইরাল
২ দিন আগে
আমরা বিনা ভোটে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না: মীর শাহে আলম
২ দিন আগে
চট্টগ্রামে বিএনপির গণসংযোগে সন্ত্রাসী সরোয়ার হত্যা: এক বছরেও ধরা পড়েনি সেই 'বাঁহাতি শুটার'
৩
৬
৭
৯