ঢাকায় ভোরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের কাছ থেকে ভোরে আকস্মিক একটি মিছিল বের করার সময় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ একটি মোটরসাইকেলও জব্দ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঠানো এক খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভোরে ওই এলাকার সড়ক দিয়ে মিছিল বের করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের আকস্মিক ঝটিকা মিছিল ও তৎপরতা রোধে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
অনুরূপ সংবাদ
২ দিন আগে
১১২১ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
২ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
২ দিন আগে
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়
২ দিন আগে
আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা
৩
৬
৭
৯