পোশাকশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে, আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন: এমপি দিপু
পোশাকশিল্পকে ধ্বংস এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি দাবি করেছেন, সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই কোনো কারখানার শ্রমিক নন।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সরকার ও মজুরি বোর্ড নির্ধারিত নিয়মেই শ্রমিকদের বেতন নির্ধারণ করছে এবং মালিকপক্ষ তা দিতে প্রস্তুত। তবে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বহিরাগতদের উসকে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সভায় অন্যান্য ব্যবসায়ী নেতারাও দেশের অর্থনীতির স্বার্থে শ্রমিক অসন্তোষ নিরসনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ও ঐকমত্যের ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
১ দিন আগে
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরে, বোর্ডের প্রথম সভা শেষে জানালেন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা
১ দিন আগে
সাড়ে পাঁচ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি, নতুন রেকর্ড দুই হাজার ৬০ টাকা
৩
৬
৭
৯