চট্টগ্রামে আহ্বায়কের বাসায় হামলা-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্ল্যাহর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় দলটিরই থানা শাখার সদস্যসচিব শহীদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু হাসনাত নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অকটেবর) রাতে নগরের কাপাসগোলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর মায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০-২৫ জনকে সঙ্গে নিয়ে শহীদুল ইসলাম ও অন্যরা রাহাত উল্ল্যাহকে খুঁজতে তাঁর বাসায় প্রবেশ করেন। রাহাতকে না পেয়ে তারা বাসার আসবাবপত্র ভাঙচুর করেন এবং বাধা দিতে গেলে রাহাতের মা ও এক প্রতিবেশীকে মারধর করেন। ঘটনার পরপরই তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শহীদুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
৩ সপ্তাহ আগে
বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির
৪ সপ্তাহ আগে
পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
৪ সপ্তাহ আগে
ক্যাম্পাসের সহশিক্ষা সংগঠনগুলো গুপ্ত দলের আখড়া: ছাত্রদল সভাপতি
৩
৬
৭
৯