২৯ দিনে দুই দফায় এলপিজির দাম বৃদ্ধি করে জনগণের ওপর বোঝা চাপানো অযৌক্তিক: এবি পার্টি
মাত্র ২৯ দিনের ব্যবধানে দুই দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির শীর্ষ নেতারা একে জনস্বার্থবিরোধী ও সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির এই সময়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করার ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়বে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বারবার জ্বালানির দাম না বাড়িয়ে জনজীবন স্বস্তিদায়ক করতে অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
অনুরূপ সংবাদ
২
৫
৪
৫
৬
৮