মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে মারধর
রাজধানীর মিরপুরের কালশীতে পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষ চলাকালে এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওতে ওই পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর ও তাঁর অস্ত্র রাস্তায় ফেলে দিতে দেখা গেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশন সংলগ্ন কালশী সড়কে এই ঘটনা ঘটে। আক্রান্ত পুলিশ সদস্য মো. সাইমনের নাম জানা গেছে, যিনি পল্লবী থানায় কর্মরত এবং বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলন ও বিক্ষোভ করে আসছেন পোশাকশ্রমিকেরা। আজকের সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
পোশাক খাত ধ্বংসে শ্রমিকের ব্যানারে পঞ্চম দিনে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও: জিম্মি সাধারণ মানুষ
৯ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ
৯ ঘন্টা আগে
লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও তীব্র যানজট
১ দিন আগে
মিরপুরে বিভিন্ন গলি দিয়ে সড়কে নামার চেষ্টা পোশাকশ্রমিকদের, ধাওয়া–কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ
২
৫
৪
৫
৬
৯