ছেলেকে ছুরিকাঘাতের মামলা না নেওয়ার অভিযোগ আখতারুজ্জামানের, আসামির তালিকা নিয়ে ওসির আপত্তি
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকসংশ্লিষ্ট বিষয়ের জেরে ছুরিকাঘাতে আহত বড় ছেলে শাহরিয়ার জামানের ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের প্রত্যাহার দাবি করেছেন এবং আগামী রোববারের মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে, ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন যে মামলা গ্রহণে তাঁর কোনো আপত্তি নেই, তবে এজাহারে এমন কিছু ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। মূলত ওই তালিকা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। উল্লেখ্য, আহত শাহরিয়ার জামান বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। গত বুধবার সন্ধ্যার এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
আওয়ামী অপশক্তিকে একাই মোকাবেলা করছে বিএনপি, রাজপথে নাই জামায়াত-এনসিপি
১ ঘন্টা আগে
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াইতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১ ঘন্টা আগে
নতজানু পররাষ্ট্রনীতি আমাদের অনেক পিছিয়ে দিয়েছে: সেমিনারে বক্তারা
১ দিন আগে
তিয়াত্তরের নির্বাচন থেকেই দেশে গণতন্ত্র নষ্টের শুরু: তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
৩
৬
৭
৯