জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
সোমবার (২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। মারধরের শিকার জয়নাল আবেদীন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ক্যাম্পাস চত্বরে তাঁকে ধাওয়া করে ধরে মারধর করার পর পোগোজ ল্যাবরেটরি স্কুলের ভেতর দিয়ে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
১১২১ কোটি টাকা আত্মসাৎ ও পাচার: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
১ দিন আগে
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়
১ দিন আগে
আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা
২ দিন আগে
অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও
১
২
৫
৬
২
৩
৭