জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ আটজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থা এই প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আমির হোসেন আমু ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, কামাল আহমেদ মজুমদার ও মির্জা আজম। জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা ও কারফিউ জারির মতো ঘটনায় শীর্ষ নেতৃত্বের দায় বা ‘সুপারিয়র রেসপন্সিবিলিটি’র অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। চলতি সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা সম্ভব হবে বলে আশা করছে প্রসিকিউশন পক্ষ।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, প্রধান আসামি গ্রেপ্তার
৩ দিন আগে
মাত্র ৩০ সেকেন্ড মিছিল করেই উধাও ছাত্রলীগের নেতাকর্মীরা
৩ দিন আগে
এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ
৩ দিন আগে
পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
২
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৬
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২২ ঘন্টা আগে