সড়ক ও ফুটপাত যতবার দখল ততবার উচ্ছেদের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
রাজধানীর গুলিস্তান এলাকায় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে বসা হকার ও দোকানপাট উচ্ছেদে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। যতবার ফুটপাত দখল করা হবে, ততবারই উচ্ছেদ অভিযান চালানো হবে এবং প্রয়োজনে অবৈধ দখলদারদের গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ঢাকা ট্রেড সেন্টার পর্যন্ত দিনব্যাপী পরিচালিত দ্বিতীয় দফার উচ্ছেদ অভিযান শেষে তিনি এই ঘোষণা দেন।
প্রশাসক আবদুস সালাম বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এই অভিযান নিয়মিত চলবে। হকারদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন যে সারা দেশের বাস্তুচ্যুত মানুষের দায়িত্ব ডিএসসিসি নিতে পারবে না এবং অবৈধ উপায়ে রাস্তা দখল করে কাউকে বসতে দেওয়া হবে না।
১
৪
৫
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
১৮ ঘন্টা আগে
৬
৭
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
১৮ ঘন্টা আগে
৮
১
৯