কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় আগুনে এক শ্রমিক নিহত, দুজন দগ্ধ
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার নারিকেলবাগ এলাকায় একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাকিব হাসান (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও অন্তত দুজন শ্রমিক।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শাহজাহান মজুমদারের আটতলা ভবনের ‘আমান প্লাস্টিক কারখানায়’ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খেলনা তৈরিতে ব্যবহৃত রাসায়নিক বা কেমিক্যালের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং পরে গুরুতর অবস্থায় একজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২১ ঘন্টা আগে
৮