জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়িত হয়নি: এবি পার্টি
জুলাই সনদের পাঁচ হাজার ৬৯০ শব্দের একটি অক্ষরও বর্তমান সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন না করলে সরকারকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত 'বছর পেরিয়ে জুলাই সনদ: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা' শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এই মন্তব্য করেন।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বর্তমান প্রশাসনের সমালোচনা করে তারা আরও বলেন, বাক্স্বাধীনতা হরণের প্রবণতা এবং জুলাই সনদের মূল চেতনা বাস্তবায়নে অনীহা দেশকে পুনরায় গভীর রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে।
১
৪
৫
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
১৮ ঘন্টা আগে
৬
৭
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
১৮ ঘন্টা আগে
৮
১
৯