তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: জামায়াত
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই দাবি জানান।
বিবৃতিতে জামায়াত নেতা বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সাবেক এক সামরিক কর্মকর্তার এমন মর্মান্তিক মৃত্যু ও লাশের সন্ধান পাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতাকেই নির্দেশ করে। তিনি অবিলম্বে এই ঘটনার স্বচ্ছ তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
১৮ ঘন্টা আগে
১১ দলের লংমার্চ: খুলনা অভিমুখে বহরে হাজারের বেশি গাড়ি থাকার আশা করছে জামায়াত
১৮ ঘন্টা আগে
জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির
১৯ ঘন্টা আগে
বিএনপি–আওয়ামী লীগ প্রসঙ্গে পরওয়ার: 'বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল'
১৯ ঘন্টা আগে
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক
১
৪
৫
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
১৮ ঘন্টা আগে
৬
৭
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
১৯ ঘন্টা আগে
৮
১
৮