১১ দলের লংমার্চ: খুলনা অভিমুখে বহরে হাজারের বেশি গাড়ি থাকার আশা করছে জামায়াত
চট্টগ্রাম ও রংপুরের পর এবার আগামী শনিবার (৩১ অক্টোবর) খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। এই কর্মসূচির বহরে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হতে পারে এবং কুষ্টিয়ায় সমাপনী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জোটের নেতারা।
ঢাকা থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে যাত্রা শুরু করে মাওয়া, মাদারীপুর, গোপালগঞ্জ হয়ে খুলনা ও কুষ্টিয়ায় পথসভা ও সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চ শেষ হবে।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, গণহত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ৭ দফা দাবিতে আয়োজিত এই কর্মসূচি ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে। পথে গোপালগঞ্জের সংবেদনশীল পরিবেশ নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠলেও নেতারা জানিয়েছেন, লংমার্চের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব সরকারের।
অনুরূপ সংবাদ
১৮ ঘন্টা আগে
জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দলটির
১৮ ঘন্টা আগে
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে: জামায়াত
১৯ ঘন্টা আগে
বিএনপি–আওয়ামী লীগ প্রসঙ্গে পরওয়ার: 'বোঝা যায়, তলেতলে কী একটা খাতির ছিল'
১৯ ঘন্টা আগে
ইইউ প্রতিনিধিদলের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক
১
৪
৫
ঠাকুরগাঁও–১ আসনে উপনির্বাচন: ভোট নিয়ে সন্তুষ্ট ইসি
১৮ ঘন্টা আগে
৬
৭
উপনির্বাচনকে ছোট করে দেখছে না ইসি: সিইসি
১৯ ঘন্টা আগে
৮
১
৮