স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের
নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির সপ্তাহব্যাপী প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বাজার সিন্ডিকেট, সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি বলেন, 'সরকার বাজেটের পর মূল্যবৃদ্ধি হবে না বলে সংসদে প্রতিশ্রুতি দিলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। স্বরাষ্ট্র ও জ্বালানি খাতের চরম ব্যর্থতার দায় নিয়ে দুই মন্ত্রীর সরে দাঁড়ানো উচিত।' আগামী ৩০ অক্টোবর শাহবাগে আয়োজিত হতে যাওয়া গণবিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে তিনি সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার পাঁয়তারা করছে বিএনপি: নাহিদ ইসলাম
৩ দিন আগে
সরকারকে জবাবদিহির আওতায় আনতে আবার মাঠে এসেছি : নাসীরুদ্দীন পাটওয়ারী
৩ দিন আগে
এনসিপির নতুন কমিটিকে 'প্রক্সি জামায়াত পার্টি' বললে ভুল হবে না: রাশেদ খান
৩ দিন আগে
মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম
২
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৮
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২২ ঘন্টা আগে