কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ঐতিহ্যবাহী কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাজনৈতিক দলের সমাবেশ বা কর্মসূচি আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে স্কুল মাঠে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বরদাস্ত করা হবে না। আগামী ৩১ অক্টোবর ১১-দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়া জিলা স্কুল মাঠে করার ঘোষণা দেওয়ার পর থেকেই স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিবাদের সৃষ্টি হয়। অন্যদিকে, জেলা প্রশাসন জানিয়েছে মাঠ বরাদ্দ বা অনুমতির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
৩ দিন আগে
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে জবাব দেবে: সিপিবি
৩ দিন আগে
ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীক ‘দাঁড়িপাল্লা’ হওয়ায় বই ছাপানোর কাজ বন্ধের নির্দেশ
৩ দিন আগে
সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২১ ঘন্টা আগে
৯