সরকারি বাসস্থানে এডিস মশার লার্ভা পেলে বরাদ্দ বাতিলের নির্দেশ প্রতিমন্ত্রীর
সরকারি কোয়ার্টার বা বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের ফ্ল্যাটের বরাদ্দ অবিলম্বে বাতিল করার কঠোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কোনো ছাড় দেবে না। সরকারি বিভিন্ন কোয়ার্টার ও হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে অবহেলার চিত্র পাওয়ার কথা উল্লেখ করে তিনি পরিবীক্ষণ টিমগুলোকে অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও জরিমানা করার নির্দেশ দেন। সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
জরুরি বিভাগে চেয়ার দিয়ে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
২১ ঘন্টা আগে
বিএনপিদলীয় এমপি নজরুলের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনসহ নানা অভিযোগ
২১ ঘন্টা আগে
কুমিল্লায় বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের মামলায় দলীয় নেতাসহ ১০ জন কারাগারে
২১ ঘন্টা আগে
মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
৩
'হঠাৎ' এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি
২১ ঘন্টা আগে
৫
৭
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
২১ ঘন্টা আগে
৯