'শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন' মাইকিংয়ের পর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ দুজন আটক
নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরছেন—এমন দাবি করে মাইকিং করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশায় মাইক বেঁধে শেখ হাসিনার দেশে ফেরার কথা প্রচার করা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে কাঁশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ ও মান্দা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল সরকারকে আটক করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনুরূপ সংবাদ
৩ ঘন্টা আগে
মাত্র ৩০ সেকেন্ড মিছিল করেই উধাও ছাত্রলীগের নেতাকর্মীরা
৩ ঘন্টা আগে
এবার লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট জব্দ
৩ ঘন্টা আগে
পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে
৩ ঘন্টা আগে
রিকশাচালক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
১
৩
৪
৫
১