স্বাধীনতার কথা বলে দিল্লির কৃতদাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী
স্বাধীনতার কথা বলে বিগত আওয়ামী লীগ সরকার দিল্লির কৃতদাসের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গত ১৬-১৭ বছরে বাংলাদেশকে একমুখী করার প্রচেষ্টা চালানো হয়েছে এবং নীরবে সাংস্কৃতিক আগ্রাসন সংঘটিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ‘কালচারাল ইউনিটি বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, গত দেড় দশকে সংস্কৃতিকে নিয়ন্ত্রণের মাধ্যমে রাজনৈতিক আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হয়েছে। পার্শ্ববর্তী দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিনেমাকে প্রাধান্য দিয়ে দেশের নিজস্ব সংস্কৃতিকে দুর্বল করা হয়েছে। বিগত সরকারের প্রধানমন্ত্রী ভারতকে যা দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়ে অন্য দেশকে তিনি দেশের সম্পদ বা জমি কী এমন দিচ্ছিলেন—যার হিসাব জনগণের জানার অধিকার ছিল না। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আবদুস সালাম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, ফেসবুক পোস্টে আরও যা জানালেন
২ দিন আগে
কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ
২ দিন আগে
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নয়া নাটক করছে: রিজভী
২ দিন আগে
কুমিল্লায় যুবদলকর্মী হত্যা: জনতার হাতে ধরা পড়লেন মূল অভিযুক্ত, গায়ে ছিল রক্তের দাগ
১
৭
৯
৩
৫