সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
এত দিন সরকারকে সহযোগিতা করার কথা বললেও এখন থেকে সরাসরি দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই যোগ্যতা নেই।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এই সভার আয়োজন করে।
সভায় জামায়াত আমির বলেন, বিগত ৫ আগস্টের আগপর্যন্ত বিএনপি মজলুম থাকলেও নির্বাচনের পর শপথের দিন থেকেই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা শুরু করেছে। পিএসসি ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারও আগের স্বৈরাচারী সরকারের পথে হাঁটছে। বিরোধী দল মুখে আঙুল দিয়ে বসে থাকবে না জানিয়ে শফিকুর রহমান বলেন, সংসদের ৮৯ জন বিরোধী সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বেন।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
১৯ ঘন্টা আগে
ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়: জামায়াত
১৯ ঘন্টা আগে
রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম এমপি আরমানের
২ দিন আগে
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
১
৭
৯
১
৫