স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী
বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে চরম গাদ্দারি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিরোধিতা মানেই বিরোধিতার পুরোনো রাজনৈতিক সংস্কৃতি থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসতে হবে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ও আধুনিকায়িত ওসমানী উদ্যানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দলের মূল দায়িত্ব হচ্ছে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণ নিয়ে গঠনমূলক আলোচনা করা। জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে রাজনৈতিক দূরত্ব ভুলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় দেশের মৌলিক বিষয়গুলোতে দলমত নির্বিশেষে একমত্য হওয়া প্রয়োজন। অনুষ্ঠানে রাজধানীর উন্নয়ন, হাসপাতাল ও সরকারি আবাসন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেন তিনি।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী
৬ ঘন্টা আগে
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বক্তব্যে বিশেষ দায়িত্বশীলতা ও সতর্কতা থাকা প্রয়োজন
১৮ ঘন্টা আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াতের প্রার্থীর
১৯ ঘন্টা আগে
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কি অস্ত্র উঁচিয়ে অভিযান চালাতে পারেন, আইন কী বলে
১
৭
৯
২
৪