রাষ্ট্রের প্রয়োজনে পেটেভাতে আমাদের ডাকাডাকির চেষ্টা করে: আসিফ
শিল্পীদের নিয়ে রাষ্ট্রের কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা কার্যকর উদ্যোগ না থাকলেও প্রয়োজনের সময় তাদের ‘পেটেভাতে’ ব্যবহারের চেষ্টা করা হয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। দেশের সংগীতাঙ্গনের বর্তমান সংকট ও কনসার্টের সুযোগের অভাব দূর করতে শিল্পীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) ব্যান্ডসংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ আকবর বলেন, আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর সংগীতাঙ্গন এখন অভিভাবকশূন্য ও কোমায় রয়েছে। কনসার্টের অভাব এবং আর্থিক অনিশ্চয়তার কারণে অনেক শিল্পী চরম দুর্দিন পার করছেন। শিল্পীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে সরকারের সঙ্গে কার্যকর আলোচনার ওপর জোর দেন তিনি। অনুষ্ঠানে পার্থ বড়ুয়া, পিলু খান ও কোনালসহ সংগীতাঙ্গনের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
অস্ত্রকাণ্ডের পক্ষেই সাফাই ইশরাকের, কথা বললেন মেয়র নির্বাচন নিয়েও
২ দিন আগে
১৬ বছরে রাজপথে ছিলেন না, এখন ত্যাগ নিয়ে প্রশ্ন: খালিদুজ্জামানকে রাশেদ খাঁন
১ সপ্তাহ আগে
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১ সপ্তাহ আগে
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না জামায়াত, রাজপথে আন্দোলনের প্রস্তুতি
১
৭
৯
২
৪