দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, ফেসবুক পোস্টে আরও যা জানালেন
রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক ও সমালোচনার মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন বলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ কথা নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, স্থানীয় জনগণের স্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত করার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ভয় দেখানোর উদ্দেশ্যে নয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ভাবমূর্তি রক্ষা করা এবং আইনি ও নৈতিক দায়িত্বের অংশ হিসেবেই তিনি স্বপ্রণোদিত হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদ সম্মেলনে সার্বিক বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন বলেও জানান তিনি।
অনুরূপ সংবাদ
১৯ ঘন্টা আগে
স্বাধীনতার কথা বলে দিল্লির কৃতদাসত্ব করেছে আওয়ামী লীগ সরকার: রুহুল কবির রিজভী
২ দিন আগে
কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ
২ দিন আগে
নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধী দল রাজপথে নয়া নাটক করছে: রিজভী
২ দিন আগে
কুমিল্লায় যুবদলকর্মী হত্যা: জনতার হাতে ধরা পড়লেন মূল অভিযুক্ত, গায়ে ছিল রক্তের দাগ
১
৭
৯
২
৪