জ্বালানি পরিস্থিতিসহ অর্থনীতি স্থিতিশীল হতে ২ বছর সময় লাগবে, জানালেন অর্থমন্ত্রী
দেশের জ্বালানিসংকট নিরসন এবং সামগ্রিক অর্থনীতিকে সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে জনগণের সঙ্গে কোনো অবাস্তব বা চটজলদি আশার কথা না বলে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে সরকার অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বিপুল পরিমাণ দায় ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটের মুখোমুখি হতে হয়েছে। গ্যাস অনুসন্ধান বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া এবং এনবিআর সংস্কারসহ বিভিন্ন কাঠামোগত সংস্কারের মাধ্যমে সরকার অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর পরিকল্পনা বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি: প্রধানমন্ত্রী
৬ ঘন্টা আগে
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বক্তব্যে বিশেষ দায়িত্বশীলতা ও সতর্কতা থাকা প্রয়োজন
১৯ ঘন্টা আগে
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি ও জামায়াতের প্রার্থীর
১৯ ঘন্টা আগে
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কি অস্ত্র উঁচিয়ে অভিযান চালাতে পারেন, আইন কী বলে
১
৭
৯
২
৪