অস্ত্রকাণ্ডের পক্ষেই সাফাই ইশরাকের, কথা বললেন মেয়র নির্বাচন নিয়েও
অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হওয়া ইশরাক হোসেন পদত্যাগের পর আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের ওই কর্মকাণ্ডের পক্ষেই সাফাই গেয়েছেন। পাশাপাশি দলীয় মনোনয়ন পেলে আগামীতে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন দাবি করেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই তিনি বাধ্য হয়ে ওই পদক্ষেপে অংশ নিয়েছিলেন। তবে নিজের অবস্থান সঠিক দাবি করলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ২০২০ সালের ঢাকা সিটি নির্বাচনে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে দলের হাইকমান্ড চাইলে আবারও মেয়র পদে লড়াই করার আগ্রহ প্রকাশ করেন।
অনুরূপ সংবাদ
৬ ঘন্টা আগে
রাষ্ট্রের প্রয়োজনে পেটেভাতে আমাদের ডাকাডাকির চেষ্টা করে: আসিফ
২ দিন আগে
১৬ বছরে রাজপথে ছিলেন না, এখন ত্যাগ নিয়ে প্রশ্ন: খালিদুজ্জামানকে রাশেদ খাঁন
১ সপ্তাহ আগে
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
১ সপ্তাহ আগে
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন মানবে না জামায়াত, রাজপথে আন্দোলনের প্রস্তুতি
১
৭
৯
২
৪