ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার দৃশ্য ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয়: জামায়াত
মাদকবিরোধী অভিযানের নামে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে মহড়া দেওয়ার ঘটনাকে ‘ত্রাসের রাজত্বের ইঙ্গিত’ বলে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার (১৮ অক্টোবর) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বিদ্যমান অস্ত্র আইন অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া কেউ বৈধ অস্ত্র দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী ভূমিকা অনভিপ্রেত ও আইনবিরোধী। ইশরাক হোসেন নিজের এই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং এর মাধ্যমে সন্ত্রাসীরা আরও উৎসাহিত হবে বলে মন্তব্য করে দলটি। অবিলম্বে এ ঘটনায় সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে প্রতিকার চাওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করে অপরাধ দমনের আহ্বান জানানো হয়।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
১৯ ঘন্টা আগে
সরকারকে নয়, এবার ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব: জামায়াত আমির
১৯ ঘন্টা আগে
রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারে ৭ দিনের আলটিমেটাম এমপি আরমানের
২ দিন আগে
ঢাকা-১৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় অনুষ্ঠিত
১
৭
৯
৩
৫