বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দলীয় কর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টার মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদকে (৭৮) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সালেহ আসামিকে আদালতে হাজির করে এ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ওই হামলার ঘটনায় আসামির প্রত্যক্ষ নির্দেশ ও ইন্ধন ছিল। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।
অনুরূপ সংবাদ
৬ মিনিট আগে
দেশ ও দেশের বাইরে গুপ্ত ও নিষিদ্ধ গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রুহুল কবির রিজভী
১ দিন আগে
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
১ দিন আগে
পরাজিত শক্তির কালো টাকায় দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
১ দিন আগে
ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা
১
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৩৩ সেকেন্ড আগে
২
৬
৭
৯
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
৭ মিনিট আগে
৭