সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ
সরকারের মুখে ‘জুলাই’ গণ-অভ্যুত্থানের কথা থাকলেও তাদের অন্তরে আওয়ামী লীগ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, সরকার প্রকৃত রাষ্ট্র সংস্কারের পরিবর্তে কেবল ক্ষমতার চেয়ার বদল, দুর্নীতি এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পথে হাঁটছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জুলাই গণহত্যার বিচার: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁরা রাষ্ট্রকাঠামোর আমূল পরিবর্তন চেয়েছিলেন, কিন্তু বাস্তবে কেবল ক্ষমতার পালাবদল ঘটেছে। ফিটনেসবিহীন গাড়ি যেমন দক্ষ চালক দিয়েও গন্তব্যে নেওয়া যায় না, তেমনি রাষ্ট্রের কাঠামো ঠিক না হলে কোনো সরকারই সফল হতে পারবে না। এ সময় জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্তে ঢালাওভাবে নিরপরাধ মানুষকে আসামি করা এবং তা আপস-বাণিজ্যের উপলক্ষ বানানোর সমালোচনা করেন তিনি। অবিলম্বে সঠিক তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি করার দাবি জানান এনসিপির এই নেতা।
সভায় এনসিপির অন্য নেতারাও জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া মন্থর হওয়া এবং মামলার নামে হয়রানির বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
অনুরূপ সংবাদ
২৩ ঘন্টা আগে
গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করব, আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম
২৩ ঘন্টা আগে
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ
২৩ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আসছে ‘সুপার সিক্স’: নতুন পদ পাচ্ছেন হাসনাত, সারজিস ও আসিফরা
২৩ ঘন্টা আগে
সিন্ডিকেট করে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, এর পেছনে বিএনপি জড়িত: নাহিদ ইসলাম
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে