ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে অব্যাহতি: শ্রেণিকক্ষ কি তবে ফেসবুকের রায়ে চলবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুবকে একটি ক্লাসে নিকাব পরিহিত শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনকে কেন্দ্র করে দ্রুততম সময়ে ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষাবিদ ও গবেষকরা।
প্রথম আলোয় প্রকাশিত নিজস্ব কলামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম লিখেছেন, ৩৪ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করা একজন শিক্ষককে কোনো ধরনের যথাযথ তদন্ত বা নিয়ম না মেনে এক রাতের নোটিশে ক্লাস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্লাসে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা অস্বস্তি তৈরি হতেই পারে, তবে তার প্রতিকার ও বিচার প্রক্রিয়া না চালিয়ে তড়িঘড়ি করে বিভাগীয় সিদ্ধান্ত নেওয়া এবং একে রাজনৈতিক বা সামাজিক মাধ্যমে উত্তেজনার হাতিয়ার বানানো অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাঙ্গনে বহুমত ও সহাবস্থানের যে স্বপ্ন চব্বিশের অভ্যুত্থানের পর দেখা হয়েছিল, আজকের এ ধরনের ঘটনা তার সঠিক মূল্যায়নকে প্রশ্নবিদ্ধ করছে। ক্লাসের পরিবেশ ও যোগাযোগের স্বার্থে পরিচয় নিশ্চিতকরণ বা পোশাক সংক্রান্ত একটি স্পষ্ট এবং সার্বজনীন নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভয়হীন এবং আস্থার পরিবেশ ছাড়া শ্রেণিকক্ষ কখনো প্রকৃত শিক্ষালয় হয়ে উঠতে পারে না।
অনুরূপ সংবাদ
১ মিনিট আগে
সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ অর্জনের মামলা
২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট দেখাতে বলায় দলবল নিয়ে এসে স্টেশনমাস্টার ও টিসিকে বেধড়ক মারধর
৪ মিনিট আগে
কুমিল্লায় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; অস্ত্রসহ মহড়ার ভিডিও ভাইরাল
৯ ঘন্টা আগে
শাড়ির আড়ালে ৪ কেজি কুশ: শাহজালাল বিমানবন্দরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
১
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৪৯ সেকেন্ড আগে
২
৬
৭
৯
দল কি তাহলে একটা, প্রশ্ন জামায়াত নেতা পরওয়ারের
৮ মিনিট আগে
৭