ড. ইউনূসকে হেনস্তা করে অতীতের দায় এড়াতে পারবে না আওয়ামী লীগ: এবি পার্টি
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্লোগান দিয়ে অপমান ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির শীর্ষ নেতারা বলেছেন, ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে জুলাই-আগস্টের গণহত্যা, গুম-খুন এবং গণতন্ত্র ধ্বংসের ঐতিহাসিক দায় কোনোভাবেই আড়াল করা যাবে না।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ড. ইউনূসের নীতির সমালোচনা করার অধিকার সবার থাকতে পারে, তবে বিদেশের মাটিতে একজন সম্মানিত নাগরিককে ঘিরে এ ধরনের আক্রমণাত্মক আচরণ অত্যন্ত গর্হিত ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদী আমলের সব গুম, খুন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের জবাব স্লোগান দিয়ে এড়ানো যাবে না। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি প্রবাসে বাংলাদেশের নাগরিকদের সার্বিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানান তাঁরা।
৩
৪
৫
৭
৫
৭
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে