বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ প্রত্যাশা করে সরকার তাদের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিরোধী দল অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে স্পষ্ট করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সপ্তম বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই সরকারি দল, বিরোধী দলসহ সবাই মিলে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন গ্রহণ করুক। বিরোধী দলকে আমরা বারবার আহ্বান জানিয়েছি, তারা যেন আলোচনায় অংশ নেয়। তবে তারা একান্তই না এলে আমাদের সাংবিধানিক সংশোধন তো নিতেই হবে। এটা জাতির প্রত্যাশা, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।”
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বিশেষ কমিটির বৈঠকে কমিটির সদস্য ও শীর্ষস্থানীয় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় অধ্যাপক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা অংশ নেন। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধান সংশোধনের পদ্ধতি এবং জুলাই জাতীয় সনদের প্রতিফলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ২৪ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার পরবর্তী পরিকল্পনা রয়েছে বলেও জানান কমিটির সভাপতি।
অনুরূপ সংবাদ
৮ ঘন্টা আগে
বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা মামলা: সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার দেখানোর নির্দেশ আদালতের
১ দিন আগে
পরাজিত শক্তির কালো টাকায় দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
১ দিন আগে
ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা
৩ দিন আগে
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলদারি করলে ছাড় নয়: চিফ হুইপ
৩
৪
৫
৭
৫
৭
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে