নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: জামিন পেলেন প্রধান আসামি শাহরিয়ার
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্প ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়ার আদালত আসামির বয়স ও অসুস্থতার বিষয়টি বিবেচনা করে ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদির ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় অস্ত্রধারী একদল দুষ্কৃতকারী হামলা চালায়। এ সময় সেখানে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ নামের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। হামলায় সাইট প্রকৌশলীসহ বেশ কয়েকজন আহত হন এবং প্রায় কোটি টাকার ওপরে মালামাল লুট ও ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়। ঘটনার পর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় এ পর্যন্ত প্রধান আসামিসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অনুরূপ সংবাদ
৫৬ মিনিট আগে
সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরানোর বিষয়ে কার্যক্রম চলছে: দুদক
১০ ঘন্টা আগে
ট্রাইব্যুনাল আইন হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, সেখানে আ.লীগ আমলের ঘটনা নিয়ে আসা হয়েছে: মনসুরুল হক চৌধুরী
১০ ঘন্টা আগে
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদ জব্দের নির্দেশ আদালতের
১ দিন আগে
যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধর, মামলা ও গ্রেপ্তার ১
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫২ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৩ মিনিট আগে
৯
৭
৯