কুমিল্লায় শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা; অস্ত্রসহ মহড়ার ভিডিও ভাইরাল
কুমিল্লা শহর ছাড়িয়ে এখন জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা ও অস্ত্র হাতে মহড়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ‘পিএক্স ১০’ এবং ‘১২০৭’ নামের কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত দুই হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে এবং বিভিন্ন গ্যাংয়ের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন মহলের মতে, রাজনৈতিক প্রশ্রয় ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় কিশোররা এসব অপরাধে জড়িয়ে পড়ছে। তবে পুলিশ প্রশাসন জানিয়েছে, শহর বা গ্রাম—সব জায়গাতেই কিশোর গ্যাং দমনে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে।
অনুরূপ সংবাদ
৩৬ মিনিট আগে
হাসিনা-বেনজীরের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে: দুদক
৩৭ মিনিট আগে
সংসদের সাউন্ড সিস্টেম কেনায় অনিয়মের অভিযোগে অনুসন্ধান চলছে: দুদক
৫৪ মিনিট আগে
সাবেক সহকারী পুলিশ সুপার ও স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত পৌনে দুই কোটি টাকার সম্পদ অর্জনের মামলা
৫৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট দেখাতে বলায় দলবল নিয়ে এসে স্টেশনমাস্টার ও টিসিকে বেধড়ক মারধর
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫৩ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৪ মিনিট আগে
৯
৭
৯