নিউইয়র্কের কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন প্রবাসী বাংলাদেশির ক্ষোভ ও তোপের মুখে পড়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। ৮ নম্বর টার্মিনালে পৌঁছানোর পর তিনি হুইলচেয়ারে অবস্থানকালে কয়েকজন প্রবাসী ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসেন এবং উচ্চস্বরে চিলৎকার ও কটূক্তি শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ড. ইউনূসকে লক্ষ্য করে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি কেন এখানে এসেছেন) বলে চিৎকার করছেন। বিশেষ করে বাংলাদেশে বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে তাঁকে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ করা হয়।
পরিস্থিতি বেগতিক দেখে ড. ইউনূসের সঙ্গে থাকা সহযাত্রী ও নিরাপত্তাকর্মীরা তাঁকে দ্রুত সুরক্ষিত অবস্থায় বিমানবন্দরের ভেতরের দিকে নিয়ে যান। এ সময় তাঁর সফরসঙ্গী লামিয়া মোর্শেদও দ্রুত ভেতরে প্রবেশ করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনায় যুক্ত ব্যক্তিরা আওয়ামী লীগ ও যুবলীগের যুক্তরাষ্ট্র শাখার প্রবাসী কর্মী-সমর্থক বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময়ও জেএফকে বিমানবন্দরে ড. ইউনূস ও তাঁর সফরসঙ্গীদের লক্ষ্য করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন ও হেনস্তা করেছিল।
অনুরূপ সংবাদ
১৮ ঘন্টা আগে
‘আমি তো রিফিউজি, আমার পিআর হচ্ছে না’: কানাডা থেকে প্রথম আলোকে এস কে সিনহা
১ দিন আগে
পাঁচ ধাপে ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, কোন ধাপের ভোট কবে
১ দিন আগে
‘আপনারা এমপিকে পাত্তা দিচ্ছেন না, হোয়াই? হোয়াই?’—রংপুরের প্রশাসনকে জামায়াতের এমপির হুঁশিয়ারি
২ দিন আগে
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হলো
৩
৫
৬
৭
দুই মাসের জন্য রাস্তা খনন, বছরজুড়ে পরিখা—আর কত?
১৭ ঘন্টা আগে
৮
১৩ কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে!
১৭ ঘন্টা আগে
৭