বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে অগ্নিসংযোগ
বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে অবস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতের কোনো একসময়ে তালাবদ্ধ এই কার্যালয়ে এই ঘটনা ঘটে। পরে এসংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা যায়, রাতে দলীয় কার্যক্রম শেষে তালাবদ্ধ করে নেতাকর্মীরা চলে যাওয়ার পর দুর্বৃত্তরা পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন দেয়। এতে প্রধান শার্টারে কালো দাগ পড়লেও বাইরে থাকা ব্যানার-ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয় এবং আসবাবপত্র অক্ষত থাকে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক এম এস এ মাহমুদ বলেন, সহিংসতা বা ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অনুরূপ সংবাদ
১ দিন আগে
গঙ্গার ন্যায্য হিস্যা আদায় করব, আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম
১ দিন আগে
জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আসছে ‘সুপার সিক্স’: নতুন পদ পাচ্ছেন হাসনাত, সারজিস ও আসিফরা
১ দিন আগে
সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ
৫
৭
এখন থেকে সরকারি বাসা বরাদ্দ হবে অনলাইনে
৫৩ মিনিট আগে
৮
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
৫৫ মিনিট আগে
৯
৭
৯