ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা
ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের প্রতিবাদ করায় শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন (৩৮) নামের এক জেলা যুবদল নেতাকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁকে বাঁচাতে গেলে তাঁর আরও তিন সমর্থক আহত হন।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত যুবদল নেতা খোরশেদ আহমেদ রামনগর ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রামনগর ইউনিয়নে সারের ডিলারশিপের জন্য আবেদন করেন যুবদল নেতা খোরশেদ আহমেদ ও শিবলী সাদিক নামের অপর এক ব্যক্তি। পরে শিবলী সাদিককে ডিলার মনোনীত করা হয়। এর প্রতিবাদে গত রোববার নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ডিলার নিয়োগে টাকা লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন বঞ্চিত নেতারা। এর জের ধরেই সোমবার সন্ধ্যায় শিবলী সাদিকের নেতৃত্বে একদল লোক খোরশেদের ওপর হাতুড়ি ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদেরই চূড়ান্তভাবে ডিলার হিসেবে মনোনয়ন দিয়েছে।
অনুরূপ সংবাদ
২২ ঘন্টা আগে
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
২২ ঘন্টা আগে
পরাজিত শক্তির কালো টাকায় দেশে অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী
২ দিন আগে
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলদারি করলে ছাড় নয়: চিফ হুইপ
৩ দিন আগে
হাসপাতালের জমিতে কাঁচাবাজারের আড়ত নির্মাণের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
৫
১০
উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
২ দিন আগে